প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য মোতাহার হোসেন বলেন,৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নেওয়ায় বিএনপির অপমৃত্যু হয়েছে।
বুধবার বিকালে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে জেলা পরিষদের তত্ত্বাবধানে ডাকবাংলো ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, রাজনৈতিকভাবে বিএনপি-জামায়াতের কাছে দেউলিয়া তাপ্রমাণীত হয়েছে। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির বাংলার মাটিতে পরিত্যক্ত রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত। তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধেরও অভিযোগ উঠেছে। তাই ওই সংগঠনটি বন্ধের জন্য জাতি ঐক্যবদ্ধ ।
মোতাহার হোসেন বুড়িমারী স্থলবন্দর ডাকবাংলোর নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এসময় তিনি প্রায় এক কোটি টাকা ব্যয়ে একটি সর্বাধুনিক ডাকবাংলো ভবনের উদ্বোধন করেন
বুড়িমারী স্থলবন্দর ডাকবাংলোর নতুন ভবনের উদ্বোধীন অনুষ্ঠানের পরেই ওই ইউনিয়ন প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগের সভাপতিত্বে আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখেন তিনি।
এতে আরো বক্তব্য রাখেন-লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক মতিয়ার রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ সোহেল রানা, পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সফি কামাল টারজান প্রমুখ।
এমকে





