যশোরের শার্শা উপজেলার নাভারণে নসিমনের চাকায় ওড়না পেঁচিয়ে হালিমা খাতুন (২৩) নামে এক গৃহবধূ মারা গেছেন।
রোববার বিকাল ৫টার দিকে নাভারণ-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
হালিমা সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার হাটুনি গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী।
শার্শার বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বায়েজিদ হোসেন জানান, বিকালে হালিমা নসিমনে (শ্যালো ইঞ্জিন চালিত যান) আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন।
এসময় নাভারণ-সাতক্ষীরা মহাসড়কে এলে অসাবধানতাবসত তার ওড়না চাকায় পেঁচিয়ে তিনি পড়ে যান। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এসএইচ





