লক্ষ্মীপুরের রামগতি উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু'গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন গুলিবিদ্ধসহ আহত হয়েছে অন্তত ১৫ জন। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরগাজী ইউনিয়নে পশ্চিম চরগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, নির্বাচনকে কেন্দ্র করে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থক এবং আওয়ামী লীগ কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে পাঁচজন গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়। এ সময় পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক লাঠিচার্জ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনার পর আধা ঘণ্টার জন্য ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ থাকে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
রামগতি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার জাকির মাহমুদ এ তথ্য নিশ্চিত করে বলেন, এ সময় ওই কেন্দ্রে ২০ মিনিট ভোটগ্রহণ বন্ধ ছিল পরে স্বাভাবিক হয়।
এআই
জাতীয়
রামগতিতে আ'লীগের দু'গ্রুপের সংঘর্ষ: গুলিবিদ্ধ ৫