পার্বতীপুর-রংপুর সড়কে পিকআপ ভ্যানের নিচে চাপা পড়ে তোফাজ্জল হোসেন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। তোফাজ্জল রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার বোড্রের হাট বছরপাড়া গ্রামের ছাবেদ আলীর ছেলে।
শুক্রবার সকাল ১১টার দিকে পার্বতীপুর-রংপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পার্বতীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হামিদ জানান, তোফাজ্জল পার্বতীপুর শহর থেকে বাজার করে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিল। পথে শহরের অটোরাইস মিলের কাছে পৌঁছালে রংপুর থেকে পার্বতীপুরগামী একটি পিকআপভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে।
ঢাকা, ১২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





