সচিবালয়ে বিদ্যুৎ ১৬ মিনিট ছিলো না। বুধবার সকাল ৯টা ৩৮ মিনিট থেকে বিদ্যুৎ না থাকায় এ সময় সবধরনের কাজ-কর্ম প্রায় বন্ধ থাকে।

রমনা কন্ট্রোল রুমে ফোন করলে রাশেদ নামের এক কর্মকর্তা ফোন ধরে জানান, সচিবালয়ে সাব-ইন্টারনাল সংযোগে ফিডার ট্রিপ করায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে পুরো সচিবালয়। কিছুক্ষণ পর বিদ্যুৎ আসবে।

এরপর ৯টা ৫৪ মিনিটে বিদ্যুৎ চলে আসে সচিবালয়ে। বিদ্যুৎবিহীন অবস্থায় সচিবালয়ে প্রবেশে স্ক্যানার ও এসি জেনারেটরের মাধ্যমে সচল রাখা হয়। নিরাপত্তা রক্ষায় গাড়ী স্ক্যানার মেশিনেও বিদ্যুত ব্যবস্থা চলে জেনারেটরের মাধ্যমে।

ঢাকা, ১৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ