আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে রেকর্ড করা হয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। ঘরে বাইরে কোথাও মিলছে না স্বস্তি। শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছেন অনেকে।

গত কয়েক দিন ধরে রাজশাহীতে তীব্র গরম অনুভূত হচ্ছে। ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে নগরবাসী। প্রয়োজনীয় কাজকর্ম সারতে ছাতা নিয়ে বাইরে বের হচ্ছেন নানা শ্রেণিপেশার মানুষ। সবচেয়ে বিপাকে শ্রমজীবীরা। সময় টিভি

রংপুরে তীব্র গরম অনুভূত হচ্ছে। তাপমাত্রা বেড়ে যাওয়ায় উঠছে নাভিঃশ্বাস। সামান্য স্বস্তি পেতে অনেকে ভিড় করছেন ফুটপাতের আখের রস, আনারস, ডাব ও শরবতের দোকানে। লোডশেডিং হওয়ায় বেড়েছে হাতপাখার চাহিদাও।

নাটোরে ভ্যাপসা গরমে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। রোববার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয় ২৫ জন। এদের অধিকাংশই শিশু। এছাড়া, ডায়রিয়া আক্রান্ত ১৩ জন এবং শ্বাসকষ্ট ও গরমে অসুস্থ হয়ে আরো ১৫ জন রোগী ভর্তি হন।

চুয়াডাঙ্গায় গরমের কারণে বেড়েছে নিউমোনিয়া ও শ্বাসকষ্ট। হাসপতালের শিশু ও মেডিসিন ওয়ার্ডে বেড়েছে শিশু ও বয়স্ক রোগী ভর্তির সংখ্যা। 

এএস