নোয়াখালীর কবিরহাট উপজেলায় দুদল ডাকাতের গোলাগুলিতে হক সাহাব (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে উপজেলার ভূঁইয়ার হাটবাজার এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে একই এলাকার শামসুল হকের ছেলে।
পুলিশের দাবি, নিহত হক সাহাব আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০ মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি বন্দুক ও দুই রাউন্ড গুলিসহ ডাকাতি কাজে ব্যবহৃত কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, খবর পেয়ে উপজেলার ভূঁইয়ার হাটবাজার এলাকা থেকে গুলিবিদ্ধ যুবককে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পরই তিনি মারা যান।
তবে ধারণা করা হচ্ছে-দুদল ডাকাতের মধ্যে গোলাগুলিতে এ ঘটনা ঘটেছে।
এ ছাড়া কবিরহাট থানার ওসি মো. মির্জা হাসান জানান, নিহত ডাকাত হকের বাড়ি কবিরহাট উপজেলায়। তার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ, কবিরহাট ও পার্শ্ববর্তী ফেনীর সোনাগাজীসহ বিভিন্ন থানায় হত্যা, ডাকাতিসহ ১০টি মামলা রয়েছে।





