আজ ১৮ জুলাই পবিত্র ঈদুল ফিতর। গতকাল পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে।
গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ ঘোষণা দেয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।
এছাড়াও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল, বায়তুল মোকাররম মসজিদের সিনিয়র পেশ ইমাম মিজানুর রহমানসহ ধর্ম মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা এবং দূর অনুধাবন কেন্দ্রের (স্পার্সো) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসএইচ





