রাজধানী ঢাকার বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু ও তুরাগ নদীসহ দেশের গুরুত্বপূর্ণ নদীগুলোর নাব্যতা রক্ষায় ও দূষণ রোধে করণীয় বিষয়ে সরেজমিনে পরিদর্শনে যাচ্ছেন পাঁচ মন্ত্রী।
রোববার (০৯ অক্টোবর) সকাল ১০টায় সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে নদী পরিদর্শনে যাবেন মন্ত্রীরা।
নৌ মন্ত্রাণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান বিষয়টি জানান। তিনি বলেন, ঢাকা শহরের চারদিকে চারটি নদীসহ অন্যান্য নদীর দূষণ রোধ ও নাব্যতা রক্ষায় পাঁচমন্ত্রী নদী পরিদর্শন করবেন।
নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন, পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ নদী পরিদর্শন করবেন।
এছাড়া বিভিন্ন মন্ত্রাণালয় ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর নেতাকর্মীরা নদী পরিদর্শনে অংশ নেবেন।
এমএনজে





