ঠাকুরগাঁও সেক্টরের অধীন ৫৬-বিজিবি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।রোববার ঠাকুরগাঁও সেক্টর সদর দপ্তরে নীলফামারী ৫৬-বিজিবি আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটা কেক কেটে দিবসটির শুভ সুচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শাহারিয়ার চৌধুরী আহম্মেদ, সেক্টর কমান্ডার কর্নেল দেওয়ান মোহাম্মদ লিয়াকত আলী,জেলা প্রশাসক আব্দুল আওয়াল,৩০ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল তুষার বিন ইউনুস,১৮ বিজিবির অধিনায়ক লে.কর্নেল আল হাকিম মোহাম্মদ নওশাদ প্রমুখ।
সোহেল/নাজিব





