দিনাজপুরের খানসামা উপজেলার এমপিও ভূক্ত প্রায় ১৫ শতাধিক শিক্ষক কর্মচারী ব্যাংক খোলা থাকা শেষ দিনেও ঈদ বোনাস তুলতে পারেনি। ফলে এবছর ঈদের আনন্দ থেকে বঞ্চিত তাদের পরিবারের সদস্যরা।

সরকার ঘোষিত মূল বেতনের ২৫ শতাংশ ঈদ বোনাস জুটলো না দিনাজপুরের কাহারোল উপজেলার এমপিও ভূক্ত ৫২ টি মাধ্যমিক বিদ্যালয়, ২৩ টি মাদ্রাসা, ৫ টি ভোকেসনাল ও ১১টি কলেজ সহ প্রায় ১৫ শতাধিক শিক্ষক, কর্মচারী ভাগ্যে জুটলো না ঈদ বোনাস।

এছাড়াও পান নি জুন মাসের বেতনও। শিক্ষকেরা বলছেন, অজানা এক কারণে ঈদ বোনাসের স্মারক ব্যাংকের শেষ দিনেও এসে পৌঁছায়নি। ফলে এবার ১৫ শতাধিক শিক্ষক, কর্মচারীর পরিবারে এবার ঈদের আনন্দ পন্ড হতে বসেছে।

এবিষয়ে সোনালী ব্যাংকের একাধিক কর্মকর্তার সাথে কথা হলে তারা জানান, আমাদের সব ধরনের প্রস্তুতি থাকা সত্বেও অর্ডার সীট না আসায় শিক্ষকদের বোনাসের অর্থ দেওয়া সম্ভব হয়নি। এক্ষেত্রে আমাদের কোন গাফিলাতী নাই।

এমই