অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিত বলেছেন, 'সিলেকশন গ্রেড এবং টাইম স্কেলের ক্ষেত্রে নতুন করে ভাবতে হবে।'

মঙ্গলবার বিসিএস সমন্বয় কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, 'সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল নিয়ে আমার ভুল ধারণা ছিল। আজ পরিস্কার হল।'

রাজধানীর শেরেবাংলা নগরের অর্থমন্ত্রীর ইআরডি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে বিসিএস সমন্বয় কমিটির সভাপতি কবীর আহমেদ ভুঁইয়া ও মহাসচিব ফিরোজ খান সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

এমকে