বগুড়ায় কথিত বন্দুকযুদ্ধে নিষিদ্ধ সংগঠন জেএমবি’র বাংলাদেশ শাখার প্রধান নিহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। 

আজ (০৬ নভেম্বর) বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলছেন, সোমবার (০৫ নভেম্বার)দিবাগত রাত দেড়টার দিকে শিবগঞ্জের পিরবের তাতি পুকুর এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে।

নিহত খোরশেদ জামালপুর জেলার সরিষাবাড়ি থানার ঘোনার পাড়ার আব্দুল খালেকের ছেলে।

পুলিশ সুপার বলেন, “খোঁজখবর নিয়ে জানা গেছে, খোরশেদ পুরাতন জেএমবির বাংলাদেশ শাখার আমির। সে সাংগঠনিকভাবে মাস্টার সামিল নামে পরিচিত ছিল।”

এমবি