চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের লিফট ছিড়ে দুজন আহত হয়েছেন।
বুধবার পৌনে ৭টার দিকে নগরীর আগ্রাবাদ সিডিএ এলাকায় অবস্থিত হাসপাতালটিতে এই ঘটনা ঘটে।
আহত দুজনকে উদ্ধারের পর হাসপাতালটির জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন।
তিনি বলেন, “পাঁচতলা হাসপাতালের লিফটি উপর থেকে নামার সময় ছিঁড়ে নিচে পড়ে যায়। এসময় লিফটে ওই দুজন ছিলেন।”
আহতদের মধ্যে একজনের নাম সাইফুল বলে জানা গেছে। অন্য জনের নাম জানা যায়নি।
জসিম উদ্দিন বলেন, আহতদের মধ্যে একজনের পা ভেঙে গেছে এবং অন্যজন মাথায় আঘাত পেয়েছেন।
কী কারণে লিফটি ছিঁড়ে পড়ে গেল, তার তদন্ত চলছে বলে জানান তিনি।
এমই





