কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোষ্টের বিজিবি জোয়ানরা চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মিয়ানমারের নিম্মাননের সিগারেট জব্দ করেন। জব্দকৃত সিগারেটগুলো স্থানীয় জনগণের উপস্থিতিতি ধ্বংস করা হয়।
সোমবার কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোষ্ট এলাকায় এ সব সিগারেট পুঁড়িয়ে ফেলা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ৩৪ বিজিবির আওতাধীন মরিচ্যা যৌথ চেকপোষ্টের সুবেদার সাদেক আলী, ইউপি সদস্য মোঃ আবু তাহের সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় ১৫ শ ৫০ প্যাকেট বার্মিজ নিম্মাননের সিগারেট পুড়িয়ে ফেলা হয়।
এসএম





