বিদ্যুৎ ও জ্বালানি খাতের স্থাপনার নিরাপত্তায় বিশেষ বাহিনী গঠনের পরিকল্পনা নিয়েছে সরকার।
বৃহস্পতিবার বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ তথ্য জানিয়েছেন।
এদিকে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক (জনসংযোগ) ওমর ফারুক ভুঁইয়া জানিয়েছেন, সাম্প্রতিক জঙ্গি হামলার প্রেক্ষাপটে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির সব স্থাপনার নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেয়া হয়েছে।
তিনি বলেন, সংশ্লিষ্ট এলাকার আগন্তুকদের ওপর নজরদারি বাড়ানোর নির্দেশও দেয়া হয়েছে । পল্লী বিদ্যুতায়ন বোর্ড চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিনের এ সংক্রান্ত নির্দেশনা বৃহস্পতিবার মাঠ পর্যায়ে পাঠানো হয়েছে ।
তিনি আরও জানান, সংশ্লিষ্ট এলাকার সিসিটিভি ক্যামেরা, আর্চওয়ে গেইট স্থাপন, মেটাল ডিটেক্টর, অগ্নিনির্বাপক যন্ত্র সংরক্ষণসহ যাবতীয় নিরাপত্তা নিশ্চিত করতে বলেছেন মেজর জেনারেল মঈন উদ্দিন।
অন্যদিকে এক বিজ্ঞপ্তিতে গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখার সর্বাত্মক প্রচেষ্টা নিতে বলেছে বোর্ড। একই সঙ্গে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির সব ক্যাম্পসের ভেতরের মসজিদের আগন্তক বা নবাগত মুসল্লিদের কথাবার্তা ও আচরণের ওপর নজরদারি রাখতে বলা হয়েছে ।
এমই





