জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নে অভিযান চালিয়ে নারী নির্যাতন মামলায় সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার সকালে ভাঁটিখেওয়ারচর গ্রামের নিজবাড়ি থেকে দন্ডপ্রাপ্ত পলাতক আসামী মুনতাজ আলী (৩৫) কে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের হাতেম আলীর ছেলে।

বকশীগঞ্জ থানার ওসি মো.আসলাম হোসেন জানান, যৌতুকের কারণে মুনতাজ আলী তার স্ত্রী একই উপজেলার সাধুরপাড়া গ্রামের আল্পনা বেগম (২২) এর উপর মাঝেমধ্যেই নির্যাতন চালাতো। পরে তার স্ত্রী আল্পনা স্বামীর বিরুদ্ধে আদালতে দু’টি মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত মুনতাজ আলীকে একটি মামলায় ১৫ মাস এবং অপর একটি মামলায় ১০ মাসের কারাদন্ড প্রদান করেন।

মামলা দায়েরের পর থেকেই মুনতাজ আলী পলাতক ছিলেন। আজ বুধবার (০২নভেম্বর) দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায় মুনতাজ আলীর আরো ২জন স্ত্রী রয়েছে।

ছাইদুর/এআই