কক্সবাজারের মহেশখালীতে বিদ্যুৎস্পর্শে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার বিকাল ৩টার দিকে উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের দক্ষিণ রাজঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার কালারমার ছড়া ইউনিয়নের সোনার পাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে কাউছার (২০) ও একই এলাকার আবুল কাশিমের ছেলে মোস্তাক (২৭)। এলাকাবাসী জানায়, নিহত দুই যুবক টিউবওয়েল বসানোর কাজ করতেন।
স্থানীয় ইউপি সদস্য রিয়াজ উদ্দীন জানান, দক্ষিণ রাজঘাট এলাকার বাসিন্দা উলা মিয়ার ছেলে প্রবাসী বশির আহমদের বাড়িতে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে যান দুই শ্রমিক। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জেড





