কুষ্টিয়ার মিরপুরে ছয় দফা দাবীতে পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারীরা এক ঘন্টা কর্মবিরতী পালন করেছেন।

সোমবার মিরপুর উপজেলা পরিষদের সামনে এক ঘন্টার কর্মবিরতী পালন করেন। কর্মবিরতী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (এইএনও) এসএম জামাল আহমেদ’র নিকট স্মারকলিপি প্রদান করেন।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে জেলা পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব বলেন, আগামী ৩১মার্চের মধ্য আমাদের দাবী বাস্তবায়নে কার্যকরী পদক্ষেপ গ্রহন করা না হলে ১লা এপ্রিল থেকে লাগাতার আন্দোলনে যেতে বাধ্য হব।

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, জেলা ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম, মিরপুর উপজেলা শাখার সভাপতি ফজলুল হক, সেক্রেটারী মাহবুব আলম, যুগ্ন সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, প্রচার সম্পাদক শাকিব শাহরিয়া, মহিলা বিষয়ক সম্পাদক জোসনা আরা প্রমুখ।

 

সবুজ/এএস