৬ দফা দাবিতে দেশের ১৬ জেলার ৭০টি ক্যাম্পে অনশন শুরু করেছে বিহারী ক্যাম্পের সদস্যরা। দাবি আদায় না হওয়া এ কর্মসূচি চলবে।
মঙ্গলবার সকাল থেকে এ অনশন কর্মসূচি শুরু হয়েছে বলে জানিয়েছেন মিরপুর বিহারী ক্যাম্পের সভাপতি হাজী মোহাম্মদ আলী।
তাদের দাবিগুলো হচ্ছে- ক্যাম্পের নিরাপত্তা নিশ্চিতকরণ, মিথ্যা মামলা প্রত্যাহার, আটকদের নি:শর্ত মুক্তি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও সরকারিভাবে ক্ষতিপূরণ প্রদান।
এর আগে গত শনিবার মিরপুরের পল্লবীতে পুলিশ ও বহিরাগতদের সঙ্গে বিহারী ক্যাম্পের বাসিন্দাদের ব্যাপক সংঘর্ষ হয়।
সংঘর্ষের একপর্যায়ে ক্যাম্পের আটটি ঘরে অগ্নিসংযোগ করা হলে নারী-শিশুসহ নয়জন সদস্য পুড়ে মারা যায়। গুলিতে নিহত হন ক্যাম্পের বাসিন্দা কারচুপি-শ্রমিক মো. আজাদ।
ওই ঘটনায় পল্লবী থানায় করা ৬টি মামলায় মোট তিন হাজার ৭৫৪ জনকে আসামি করা হয়েছে। এরইমধ্যে ছয়জনকে গ্রেপ্তার করে রিমান্ডে নেয়া হয়েছে।
ঢাকা, জেইউ, ১৭ জুন (টাইমনিউজবিডি.কম) // এআর





