রাজধানীর পৃথক এলাকায় অভিযান চালিয়ে ১৫টি বিদেশি আগ্নেয়াস্ত্র ও ১ হাজার ৬২২ রাউন্ড গুলিসহ ২ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার পক্ষ থেকে পাঠানো মুঠোফোনের খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।
খুদে বার্তায় বলা হয়, গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তির কাছ থেকে ১৫টি বিদেশি আগ্নেয়াস্ত্র ও ১ হাজার ৬২২টি গুলি উদ্ধার করা হয়েছে।
এদিকে ডিএমপি'র সহকারী কমিশনার (এসি) সুমন কান্তি চৌধুরী জানান, বুধবার রাতে রাজধানীর পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের দুজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান এসি সুমন কান্তি।
জেড





