মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী (সাকা চৌধুরী) ও জামায়াতের সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের রিভিউ রায়কে ঘিরে বন্দরনগরী চট্টগ্রাম ও জেলার রাউজান, রাঙ্গুনিয়ায় কঠোর নিরাপত্তামুলক ব্যবস্থা নিয়েছে পুলিশ।

এদিকে সাকার চৌধুরীর নিজ গ্রামের বাড়ি রাউজান উপজেলা এবং তার নির্বাচনী এলাকা রাঙ্গুনিয়া এবং ফটিকছড়ি উপজেলাতেও বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এসব উপজেলার থানা কম্পাউন্ডে অবস্থান করছে বিপুল সংখ্যক রিজার্ভ পুলিশ।

সাকা চৌধুরী ও মুজাহিদের রায়কে ঘিরে নাশকতার আশঙ্কায় মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের চন্দনপুরা এলাকায় মহানগর জামায়াতের কার্যালয়ে তল্লাশী চালিয়েছে পুলিশ। এই অভিযানে ৪ জনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার নাজমুল হাসান রাইজিংবিডিকে জানান, নাশকতার আশঙ্কায় চট্টগ্রাম মহানগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাসান জানান, জেলার রাউজান, রাঙ্গুনিয়া এবং ফটিকছড়ি উপজেলায় আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন উপজেলায় র‌্যাবের টহলও জোরদার করা হয়েছে।

এআই