চট্টগ্রামের আগ্রাবাদ হোটেল থেকে ডিজে পার্টির নামে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৯৬ নারী-পুরুষকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকেনগর গোয়েন্দা পুলিশ তাদের আটক করে।

নগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার কুসুম দেওয়ান বলেন, ‘হোটেল আগ্রাবাদে ডিজে পার্টির নামে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৯৬ নারী-পুরুষকে আটক করা হয়। আটকদের মধ্যে ৩৪ নারী ও ৬২ পুরুষ রয়েছেন। এ সময় ওই হোটেল থেকে ১০ বোতল বিদেশি মদ ও ২৩ বোতল বিয়ার উদ্ধার করা হয়। আটকদের নগরীর ডবলমুরিং থানায় সোপর্দ করা হয়।

কেএইচ