ময়মনসিংহের ত্রিশালে যুবলীগ নেতা পারভেজকে (৩০) কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা।

শুক্রবার রাত ১০টার দিকে ত্রিশালের গোহাটা এলাকায় এ ঘটনা ঘটে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান হত্যার কথা স্বীকার করেছেন।

তিনি জানান, এ হত্যার সঠিক কারণ জানা যায়নি। পুলিশ হত্যার রহস্য উদঘাটনে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি জানান, পারভেজকে গুরুতর আহত অবস্থায় ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

পারভেজ ত্রিশাল পৌরসভার ৩ নং ওয়ার্ডের যুবলীগ সভাপতি বলে জানা গেছে।

এমকে