বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের সাথে জড়িতদের সনাক্ত করা হয়েছে। শিগগিরিই তাদের আটক করা হবে বলে জনিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

বুধবার সন্ধ্যায় রাজধানীর গোপীবাগে রামকৃষ্ণ মঠ ও মিশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শহীদুল হক আরও বলেন, তদন্ত অনেকদূর এগিয়েছে। শিগগিরই অপরাধীদের আটক করে বিচারের আওতায় এনে বিস্তারিত জানানো হবে। তবে তদন্তের স্বার্থে এখন এর চেয়ে বেশি জানানো যাচ্ছে না।

তিনি আরো বলেন, দেশে এমন কিছু হয়নি যাতে শঙ্কিত থাকতে হবে। বাংলাদেশে নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের শঙ্কা থাকলে এবং তাদের কাছে নির্ভরযোগ্য তথ্য থাকলে আমাদের জানাতে পারে। সেক্ষেত্রে বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও পদক্ষেপ নেওয়া যাবে। যদিও ইতোমধ্যে তারা নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছে।

এআই