ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাকচাপায় জহিরুল ইসলাম (১৩) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে।
বুধবার (২৩ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার ভারত সীমান্তবর্তী পাহাড়পুর ইউনিয়নের দারিয়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জহিরুল পাহাড়পুর ইউনিয়নের বুটাংবাড়ি গ্রামের আনসার আলীর ছেলে ও স্থানীয় নিদারাবাদ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল পাশা জানান, স্কুল থেকে সাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে বালু বোঝাই ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই জহিরুল মারা যায়। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।
এম আর





