নোয়াখালীর সুবর্ণচরে বজ্রপাতে মোতালেব হোসেন (৪২) নামের এক কৃষক নিহত হয়েছে।

আজ (১৫ জুন) শনিবার দুপুর ২টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের সমিতির বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মোতালেব হোসেন ৬নং চরআমান উল্যাহ ইউনিয়নের নয়াপাড়া গ্রামের ইুদ্রস মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশের ভাষ্যমতে, দুপুরে বৃষ্টির মধ্যে বাড়ীর পাশে গরু আনতে যায় মোতালেব। এসময় হঠাৎ করে কয়েকবার বজ্রপাতের ঘটনা ঘটে। কিছুক্ষণ পর মোতালেবকে বাড়ীতে না আসতে দেখে খোজাখুঁজি করে পরিবারের লোকজন। এর একপর্যায়ে বাড়ীর পাশের জমির মধ্যে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে উদ্ধার করে আত্মীয়-স্বজনরা।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন বজ্রপাতে কৃষক মোতালেবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বাড়ির পাশে জমি থেকে গরু আনতে গেলে তিনি ও তার একটি গরু মারা যায়।

মুজাহিদুল/এমবি