রাজধানীর বাংলামোটে লরির ধাক্কায় একটি ট্রাক ফুটপাতে উঠে গেলে সেখানে ঘুমন্ত এক যুবক (২০) ট্রাকচাপায় নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে বাংলামোটর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় অজ্ঞাত ওই যুবককে উদ্ধার করে শুক্রবার (১৩ মার্চ) ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে নিহত ওই যুবকের নাম-পরিচয় জানা যায়নি। এই ঘটনায় লড়ি ও ট্রাক জব্দ করেছে পুলিশ।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, বাংলামটর এলাকায় দ্রুত গতিতে আশা একটি লরি অপর একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকটি রাস্তার পাশে ফুটপাতে উঠে গিয়ে ঘুমন্ত এক যুবককে চাপা দেয়। ময়নাতদন্তের জন্য লাশটি ঢামেক মর্গে রাখা হয়েছে। নিহত ওই যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে।

এমবি