নওগাঁর পোরশা উপজেলার নিতপুর দীঘিপাড়া ও মহাদেপুর উপজেলার ধঞ্জইল গ্রামে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ মে) বেলা পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন, পোরশা উপজেলার নীতপুর দীঘিপাড়া গ্রামের গোলজার হোসেনের ছেলে ইব্রাহিম (১৩) ও মহাদেপুর উপজেলার ধঞ্জইল গ্রামের কৃষক শচীন মুহুরী।
স্থানীয়রা জানান, সকালে ঝড়-বৃষ্টির সময় ইব্রাহিম বাড়ির পাশে একটি বাগানে আম কুড়াতে যায়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এছাড়া, ধঞ্জইল গ্রামের মাঠে সকালে ফসল দেখতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয় শসচীন মুহুরী নামে এক কৃষকের।
নওগাঁ সদর আধুনিক হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) মাহফুজার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ওএফ





