ক্ষয়ক্ষিত ও দীর্ঘদিনের সুনাম ক্ষুণ্ন হওয়ায় মামলা করবে সুন্দরবন হোটেল কর্তৃপক্ষ।

এমএস কনস্ট্রাকশন এবং মাম ইমপেক্স লিমিটেডর বিরুদ্ধে এ মামলা করা হবে বলে জানিয়েছেন হোটেলের জেনারেল ম্যানেজার ওয়াজের আলী।

তিনি বৃহস্পতিবার দুপুরে বলেন, ‘সুনামসহ তাদের ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে এখনও ক্ষয়ক্ষতি চূড়ান্তভাবে নিরূপণ করা হয়নি।’

রাজধানীর কারওয়ান বাজারে বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত ন্যাশনাল ব্যাংকের নির্মাণাধীন ‘টুইন টাওয়ার’ ভবনের পাইলিং ধসে সুন্দরবন হোটেলের পাশের রাস্তাটি ছাড়াও কয়েকটি অস্থায়ী দোকান গর্তে পড়ে যায়। এ ছাড়া হোটেলটির বেজমেন্টের মাটি সরে একটি অংশ ভেঙে যায়। এতে ঝুঁকির মুখে পড়ে সুন্দরবন হোটেল ভবনটি।

জেআই