পঁয়ত্রিশতম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল রেজিস্ট্রেশন নাম্বারে ভুল বলে অভিযোগ জানিয়েছেন বেশ কয়েকজন বিসিএস ফলাফল প্রার্থীরা।

আজ বুধবার ৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল খুঁজতে গিয়ে না পেয়ে এমন হতাশা প্রকাশ করেন তারা।

ফলাফল প্রার্থীরা বলেন, যখন ৩৫তম বিসিএসের ফলাফল পিএসসির ওয়েব সাইডে প্রকাশিত হয়।

তারপর পিডিএফ ফাইল ডাউনলোড করে কী বোর্ডের ফাইন্ড অপশনের সাহায্য খুঁজতে গেলে, সেখানে রেজাল্টে নট ফাউন্ড দেখা যায়। পরে সম্পূর্ণ রেজাল্টে পৃথক পৃথকভাবে খুজেঁ রেজাল্ট পাওয়া যায়।

তারা হতাশা প্রকাশ করে বলেন, পরে রেজাল্ট শীট থেকে নাম্বারটি কপি করে এমএস ওয়ার্ডে পেস্ট করলে আসল রহস্য ধরা পড়ে।

সেখানে দেখা যায় ‘018957’ এর স্থলে 0]8957, 019000 এর স্থলে 0]9000 দেখা যায়। ওয়ান এর স্থলে ']' থার্ড ব্রাকেড দেয়া হয়েছে।

সাধারনত ফলাফল প্রার্থীরা রেজাল্ট খুঁজতে গিয়ে ফাইন্ড অপশনে সার্চ করে না পেলে আর ফলাফল অনুসন্ধান করে না।কারণ ওখানে কখনো ভুল তথ্য দেয় এমনটি দেখা যায় না। যেখান রেজি:নাম্বারের সাথে ফলাফল সীটের রেজি:নাম্বার সম্পূর্ন আলাদা সেখানে সঠিক তথ্য কি ভাবে আসবে।

তারা আরো বলেন, বিসিএসের মতো এই ধরণের পরীক্ষার ফলাফল জানতে গিয়ে, যদি বিরম্বনার শিকার হতে হয়, যা মানুষের জীবনের সাথে সম্পর্কিত। তাহলে আমরা কোথায় যাবো।

উল্লেখ্য, ৩৫তম বিসিএসে উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ৮৮ জন চাকরিপ্রত্যাশী, যাদের এবার মৌখিক পরীক্ষার মুখোমুখি হতে হবে।

এই বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮০৩টি পদে নিয়োগ দেওয়ার কথা রয়েছে।

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা ডায়ানা ইসলাম সীমা জানান, কমিশনের ওয়েবসাইটে লিখিত পরীক্ষার ফল পাওয়া যাবে। মৌখিক পরীক্ষা শুরু হবে ৩১ জানুয়ারি থেকে।

২০১৪ সালের ২৩ সেপ্টেম্বর পিএসসি ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের পর গতবছর ৬ মার্চ ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন চাকরিপ্রার্থী প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন।

প্রিলিমিনারিতে উত্তীর্ণ ২০ হাজারের বেশি সরকারি চাকরিপ্রত্যাশী অংশ নেন লিখিত পরীক্ষায়, যা গত বছরের ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়।

এসব পদের বাইরে ৩৪তম বিসিএসে কারিগরি ও পেশাগত ক্যাডারে কোটার বিপরীতে ৬৭২টি শূন্যপদেও ৩৫তম বিসিএস থেকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভায়।

কোটার বিপরীতে কারিগরি ও পেশাগত ক্যাডারে যোগ্য লোক না পাওয়া গেলে এ বিসিএসেও কোটা শিথিল থাকবে।

এসএইচ/এমএম