চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছয় কেজি ৪০ গ্রাম স্বর্ণসহ (৫৭টি স্বর্ণবার) দুবাই থেকে আসা শাহ হুসাইন নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

আটক ওই যাত্রী এফজেড-৫৯১ ফ্লাইটের একটি বিমানে বৃহস্পতিবার বিকালে বন্দরে পৌঁছান। বিকাল সোয়া ৪টায় তার আসনের নিচে তল্লাশি চালায় শুল্ক বিভাগের কর্মকর্তারা। এসময় আসনের নিচ থেকে ৫৭টি ও তার দেহ থেকে আরও একটি স্বর্ণবার উদ্ধার করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মঈনুল খান জানান, উদ্ধার স্বর্ণবারের ‍মূল্য তিন কোটি ২৫ লাখ টাকা। আটক যাত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঢাকা, জেইউ, ২৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই