ঢাকায় এবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে গোলচত্বরে পুলিশের তল্লাশি চৌকিতে (চেকপোস্ট) ‘আত্মঘাতী’ বোমা বিস্ফোরণে একজন নিহত হয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তিনি বোমা বহন করছিলেন বলে দাবি করেছে পুলিশ।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া এ বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত লাশ ঘটনাস্থলে পড়ে রয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যাচ্ছে বলে জানা গেছে।
এমই





