ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাঁচ তলা ভবনের আগুন নিয়ন্ত্রণ করেছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় আদালত এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। এসময় আদালতের বিচারিক কাজ বন্ধ থাকে।
জানা যায়, ভবনটির পাঁচ তলায় বিচারকদের আসা-যাওয়ার রাস্তায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয় ।
ফায়ার সর্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. বেলাল উদ্দিন সাংবাদিকদের বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতো বড় সরকারি ভবনে কোন অগ্নিনির্বাপক যন্ত্র না থাকায় ভবনটি ঝুকিপূর্ণ হয়ে গেছে । যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলেও জানান তিনি।
[b]ঢাকা, ১০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
জাতীয়
জজ আদালতের পঞ্চম তলার আগুন নিয়ন্ত্রণে
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাঁচ তলা ভবনের আগুন নিয়ন্ত্রণ করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় আদালত এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। এসময় আদালতের বিচারিক কাজ বন্ধ থাকে।





