কক্সবাজারের রামু উপজেলা পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রিয়াজ-উল আলম বিজয়ী হয়েছেন।
রোববার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. মাসুদ হোসেন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
মোটর সাইকেল প্রতীক নিয়ে রিয়াজ-উল আলম ৪০ হাজার ১২০ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী মেরাজ আহমদ মাহিন আনারস প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৮৩২ ভোট।
এছাড়া জামায়াত সমর্থিত প্রার্থী ফজলুল্লাহ মোহাম্মদ হাসান ঘোড়া প্রতীক নিয়ে পান ১৫ হাজার ১১৭ ভোট।
জেএ





