ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ী আহত হয়েছে।
বুধবার ভোরে উপজেলার কাঠালডাঙ্গী ভাতুরিয়া চাপাসার সীমান্তে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- মাঈনুল হক (৩৯) ও মোবারক হোসেন (৩১)।
মাঈনুল হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী ৬নং ভাতুরিয়া মূলকান গ্রামের আব্দুর রফিকের ছেলে ও মোবারক একই উপজেলার মাগুরা গ্রামের বেলাল হোসেনের ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার ভোরে একদল গরু ব্যাবসায়ী চোরাইপথে ভারতীয় গরু আনতে কাঠালডাঙ্গী ভাতুরিয়া চাপাসার সীমান্তে ভারতের এক কিলোমিটার ভেতরে যায়।
এ সময় ভারতের মাশাগাঁও ও কয়লাডাঙ্গী বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে মাঈনুল ও মোবারক আহত হন।
মাঈনুলকে সকালে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করার পর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করে।
অপরদিকে মোবারক ভারতের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছে।
৩০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লেফটেন্যান্ট কর্নেল তুষার বিন ইউনুস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের জন্য বিজিবির পক্ষ থেকে বিএসএফকে চিঠি দেওয়া হয়ে।
এসএইচ





