রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে রেলওয়ে পুলিশ। আটকৃত যুবকের নাম মো. বশির।
শুক্রবার সকাল ১০টার দিকে তাকে আটক করা হয় বলে টাইমনিউজবিডিকে নিশ্চিত করেন রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ।
তিনি বলেন, মো. বশির ট্রেনযোগে চট্টগ্রাম থেকে কমলাপুর স্টেশনে আসলে তাকে সন্দেহ করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে ঢাকা রেলওয়ে থানায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
এমআর





