নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুন হয়েছেন। তাকে নিজের বাগানবাড়িতে ঘুমন্ত অবস্থায় গুলি করে খুন করে দুর্বৃত্তরা।
কালিয়া থানার ওসি শমসের আলী জানান, শুক্রবার ভোর ৪টার দিকে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।
নিহত নাহিদ হোসেন মোল্যা (৫০) উপজেলার হামিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।
ওসি শমসের আলী জানান, চেয়ারম্যান রাতে তার খুলনার দিঘলিয়া উপজেলার চরমোচন্দপুর গ্রামের বাগানবাড়িতে ঘুমিয়ে ছিলেন।
“ভোরের দিকে তিনি গুলিবিদ্ধ হওয়ার পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল খুলনার দিঘলিয়া থানায় হওয়ায় সেখানে দিঘলিয়া থানার পুলিশ অবস্থান করছে।”
আর চেয়ারম্যানের ইউনিয়ন হামিদপুর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ওসি শমসের।
চেয়ারম্যান নাহিদের ভাতিজা ঠাণ্ডা মোল্যা বলেছেন, আগে নাহিদ বিএনপির রাজনীতি করলেও বছর দেড়েক আগে আওয়ামী লীগে যোগ দেন। তিনি গত বছর স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন।
এএইচ





