মঙ্গলবার দুপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কিশোরগঞ্জ এডিপির সহযোগীতায় হত দরিদ্রদের মাঝে ভ্যান বিতরন ও বেকার যুবকদের মাঝে টুলবক্স বিতরণ করা হয়।

উপজেলা এডিপির ব্যবস্থাপক নিকোলাস মূর্মূ’র সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে হত দরিদ্রদের মাঝে ভ্যান ও বেকার যুবকদেরকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষন দিয়ে পারিবারিক আয় বৃদ্ধি ও স্বাবলম্বী করার লক্ষ্যে প্রত্যেককে টুলবক্স দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম,উপজেলা নির্বাহী অফিসার এস এস মেহেদী হাসান,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুর রাজ্জাক,বাহাগিলী ইউপি চেয়ারম্যান আতাউর রহমান শাহ্ দুলু।

আরও উপস্থিত ছিলেন, নিতাই ইউপির সাবেক চেয়ারম্যান শাহিনুর আলম শাহিন,পুটিমারী ইউপি চেয়ারম্যান আবু সায়েম লিটন,কিশোরগঞ্জ এডিপির অর্থনৈতিক উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা আমজাদ হোসেন,শিক্ষা উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা উত্তম দাস,স্বাস্থ্য উন্নয়ন কর্মকর্তা সুবীর কুমার রায় ও মনিটরিং অফিসার মশিউর রহমান প্রমূখ।

এমআর