নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার চাটখিল-সোনাইমুড়ী আঞ্চলিক সড়কে হ্যান্ডট্রলি ভ্যান চাপায় সৌরভ হোসেন (১৭) নামে এক শ্রমিক নিহত হয়েছে।

সোমবার দুপুর ১টার দিকে সোনাইমুড়ী বাইপাস এলাকার ‘মায়ের দোয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ’-এএ দূর্ঘটনা ঘটে। নিহত সৌরভ হোসেন নদনা ইউনিয়নের শিবপুর গ্রামের নুর নবীর ছেলে। তিনি মায়ের দোয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে শ্রমিক ছিলেন।

স্থানীয়রা জানায়, দুপুরে সোনাইমুড়ী বাজার প্রধান সড়কের পাশে মায়ের দোয়া ওয়ার্কশপের শ্রমিক সৌরভ কাজ করছিল। এসময় স্থানীয় বাংলাবাজারের বাহার ট্রের্ডাসের একটি হ্যান্ডট্রলিভ্যান ওই ওয়াকশর্পের মধ্যে ডুকে পড়ে এবং শ্রমিক সৌরভকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সৌরভ নিহত হয়। পরে স্থানীয় লোকজন ট্রলিভ্যানটিকে আটক করলেও চালক তার পালিয়ে যায়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এমআইএস