সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় কালবৈশাখী ঝড়ে তাঞ্জিনা আক্তার (১৩) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে তার ছোট ভাই সিদ্দিক মিয়া (৮)। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার জগন্নাথপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
হতাহতরা জগন্নাথপুর গ্রামের ফজল মিয়ার ছেলে-মেয়ে। তাঞ্জিনা জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শেণির ছাত্রী ছিল। তার ভাই সিদ্দিক মিয়াও একই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
বিশ্বম্ভরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তালুত জানান, কালবৈশাখী ঝড়ে উপজেলার সলুকাবাদ ইউনিয়ন, পলাশ ইউনিয়ন ও ধনপুর ইউনিয়নের পাঁচ শতাধিক ঘর-বাড়ি লণ্ড-ভণ্ড হয়ে যায়।
এআই





