মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের ধাক্কায় সিএনজি চালক ও এক নারীসহ ২ জন নিহত হয়েছে।
নিহত সিএনজি চালকের নাম সিরাজ মিয়া (৪৫) ও মহিলার নাম ছালেহা খাতুন (৪০)। নিহত ছালেহা ওই সিএনজির যাত্রী ছিলেন। এ ঘটনায় অজ্ঞাত আরো একজন গুরুতর আহত হয়েছেন।
নিহত সিএনজি চালক সিরাজ মিয়া ও ছালেহা খাতুন গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকার বাসিন্দা।
শুক্রবার সকাল সোয়া ৮ টার দিকে মেঘনা গোমতী সেতু সংলগ্ন বাউশিয়া ইউনিয়নের পাখিরমোড় সড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে ঢাকা থেকে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি বাস বেপরোয়াভাবে দাউদকান্দিগামী অপর একটি সিএনজিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে সিএনজি চালক সিরাজ মিয়া ও যাত্রী ছালেহা খাতুন মারা যায়। সিএনজিতে থাকা এক অজ্ঞাত পুরুষকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
কেএইচ





