নিখোঁজের ৪ দিন পর মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রকৌশলী লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১০ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার পুরান ভাষানচর গ্রাম সংলগ্ন ধলেশ্বরী নদী থেকে প্রকৌশলী মেহেদী হাসান জিসানের (৩৫) লাশ উদ্ধার করা হয়।
নিহত জিসান রাজশাহীর বোয়ালিয়া থানার গোরহাঙ্গা গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, গত ০৬ জানুয়ারি (সোমবার) থেকে প্রকৌশলী জিসান ও লিখন সরকার নারায়ণগঞ্জের ফতুল্লায় কোম্পানির কাজ করতে গিয়েছিলেন। এরপর থেকেই তারা নিখোঁজ ছিলেন।
সিরাজদিখান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদউদ্দিন জানান, নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা সিরাজদিখান থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করলে পরিবারের সদস্যরা তাকে শনাক্ত করেন।
তার কপালে কাটা দাগের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া বাম পায়ের হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত ক্ষতবিক্ষত অবস্থায় ছিল বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
এমবি





