ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, "যেখানে দায়িত্ব পালন করা দরকার আইনশৃঙ্খলা বাহিনীর, সেখানে তা করছে না। কিন্তু যেখানে দায়িত্বের সীমাবদ্ধতা রয়েছে, সেখানে তাদের তৎপরতা বেশি লক্ষ্য করা যাচ্ছে।
বুধবার রাজধানীর ব্রাক সেন্টারে টিআইবি আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘বাংলাদেশের জাতীয় শুদ্ধাচার ব্যবস্থার বিশ্লেষণ’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশকালে এ কথা বলেন তিনি।
অ্যাডভোকেট সুলতানা কামাল নারায়ণগঞ্জে ৭ অপহরণ ও খুনের ঘটনার উল্লেখ করে বলেন, আমরা উদ্বিগ্ন ও একই সাথে শঙ্কিত যে উচ্চ আদালতের নির্দেশ স্বত্ত্বেও অভিযুক্ত তিন সাবেক র্যামব কর্মকর্তাকে গ্রেফতার করা হচ্ছে না। এক্ষেত্রে পুলিশ চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে।
অন্য দিকে এই তিন কর্মকর্তাকে গ্রেফতার না করার ক্ষেত্রে স্বশস্ত্র বাহিনীর প্রভাব পরিলক্ষিত হয়েছে বলেও উল্লেখ করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টা।
সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে সুলতানা কামাল বলেন, সংবিধানই নির্বাহী বিভাগকে অতি ক্ষমতায়িত করেছে। নির্বাহী বিভাগের অতি ক্ষমতা চর্চার কারণে প্রধানমন্ত্রীকে স্বেচ্ছাচারী শাসকে পরিণত করেছে।
তিনি বলেন, যাদের গ্রেফতার করা দরকার তারা আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর সামনে দিয়ে ঘুরে বেড়ালেও তাদের গ্রেফতার করা হচ্ছে না। অথচ নিরাপদ লোকদের বিরুদ্ধে মামলা দিয়ে অযথা গ্রেফতার করে হয়রানির ঘটনা অহরহ ঘটছে।
তিনি র্যামবের অপকর্মের কথা উল্লেখ করে বলেন, র্যা ব নিরাপরাধ লিমনের পায়ে গুলি চালিয়ে চিরতরে পঙ্গু করে দিয়েছে। আবার উল্টো লিমনের মাথার উপর মামলা ঝুলিয়ে রাখা হয়েছে। নিবার্হী বিভাগে শুদ্ধাচার না থাকার কারণে এসব ঘটনা ঘটলেও কোনো ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি।
যেকোন প্রতিষ্ঠানে স্বচ্ছতা-জবাবদিহিতার অভাব তৈরী হলেই শুদ্ধাচার ব্যবস্থায় ব্যাঘাত ঘটে। যখন শুদ্ধাচার ব্যবস্থার প্রতিষ্ঠানগুলো সঠিক ও কার্যকরভাবে পরিচালিত হবে তখন সমাজ ও রাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতির মতো ঘটনা বিলুপ্তির মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠিত হবে বলেও উল্লেখ করেন তিনি।
এসময় সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গবেষণাটির যুগ্ম প্রণেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. সালাহউদ্দিন এম. আমিনুজ্জামান, টিআইবি’র উপ-নির্বাহী পরিচালক অধ্যাপক ড. সুমাইয়া খায়ের,
টিআইবি’র প্রধান নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
বার্লিনভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সহায়তায় একই ধরণের গবেষণা বাংলাদেশ ছাড়াও মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কায় পরিচালিত হয়েছে। গবেষণায় বাংলাদেশের জাতীয় শুদ্ধাচার ব্যবস্থার অন্তর্ভুক্ত ১৫টি স্তম্ভ বিশ্লেষিত হয়।
[b]ঢাকা, জেইউ, ১৪ মে(টাইমনিউজবিডি.কম)//কেবি[/b]
জাতীয়
সংবিধানই নির্বাহী বিভাগকে স্বেচ্ছাচারী বিভাগে পরিণত করেছে: সুলতানা কামাল
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, "যেখানে দায়িত্ব পালন করা দরকার আইনশৃঙ্খলা বাহিনীর, সেখানে তা করছে না। কিন্তু যেখানে দায়িত্বের সীমাবদ্ধতা রয়েছে





