বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর, বর্ষীয়ান রাজনীতিক, বীর ‍মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ নেতা শমসের আলম চৌধুরী ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত আড়াইটার দিকে তিনি মারা যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর।

মরহুমের ছেলে উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক আদিল চৌধুরী সাংবাদিকদের জানান, বুধবার বিকাল সাড়ে চারটায় উখিয়ার পালং হাই স্কুল মাঠে মরহুমের জানাজা হবে।

প্রসঙ্গত, শমসের আলম চৌধুরী ১৯২০ সালে উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের মাতাব্বরপাড়ার এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম করেন।

বৃটিশ শাসনামলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে তিনি চৌকস সামরিক প্রশিক্ষক এবং সিগন্যালকোরে কর্মরত ছিলেন।

পাকিস্তান সরকারের আমলে বৃহত্তর চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য নির্বাচিত হন তিনি।

১৯৬২ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত দীর্ঘসময় তিনি রত্নাপালং ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন।

এমই