সৌদিআরবে হজ করতে আসার একদিন পরেই পবিত্র মক্কায় বার্ধক্যজনিত কারণে মাসুদা খাতুন (৮২) নামের এক বাংলাদেশি নারী মৃত্যু বরণ করেছেন।

এ বছর হজ করতে আসাদের মধ্যে এটাই প্রথম কোনো হজযাত্রীর মৃত্যু।

মোছাম্মত মাসুদা খাতুন এহসান এয়ার ট্রাভেলস এর মাধ্যমে ৩১ আগস্ট বিমানের (বিজি৩০২১) ফ্লাইটে সৌদি আরব আসেন এবং পরদিন অর্থাৎ ১ সেপ্টেম্বর তিনি মারা যান।

তার পাসপোর্ট নম্বর বিএ০৭৫৪৯৮১। মাসুদা খাতুন চাপাইনবাবগঞ্জ জেলার নবাবগঞ্জের বাসিন্দা।

ঢাকা, ৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর