দিনাজপুরের কাহারোল উপজেলার ১নং ডাবোর ইউনিয়নের ডোহচি গ্রাম থেকে বজলুর রহমান (৫৫) নামে এক মুক্তিযোদ্ধাসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার ভোর ৪টার দিকে তাদেরকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে।

গ্রেফতারকৃত অন্যান্যরা হলেন বিএনপি নেতা একরামুল ইসলাম (৫০) ও তার ছেলে মোস্তাফিজুর রহমান (২৫) একই এলাকার আঃ কুদ্দুস (৩০) ও কলেজ ছাত্র নাহিদ হাসান (২২)।

কাহারোল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিথিস চন্দ্র সরকার গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান তাদের নামে কাহারোল থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।

এমকে