নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার চরকিং ইউনিয়নের আপাজিয়া বাজার থেকে পাঁচ মামলার আসামিকে ছোরাসহ গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার নাম শাহপরান (৩০)। বুধবার রাত সাড়ে ৮টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

শাহপরান চরকিং ইউনিয়নের দক্ষিণ চরঈশ্বররায় গ্রামের আবুল কাশেমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে হাতিয়া থানার ওসি আব্দুস সামাদ জানান, অভিযান চালিয়ে একটি বিদেশি ছোরাসহ শাহপরানকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন ধরে পালিয়ে ছিল। তার বিরুদ্ধে থানায় চাঁদাবাজি, ডাকাতিসহ পাঁচটি মামলা রয়েছে।

এএইচ