গাইবান্ধার সাঘাটা বাজার এলাকার ইয়াবা সম্রাট মমিন ও উল্যাভরতখালী থেকে গাঁজা ব্যবসায়ী আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে সাঘাটা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ও ওসি (তদন্ত) কাউছার আলীর নেতৃত্বে মমিন মিয়ার মালিকানায় পরিচালিত সাঘাটা নাজমা সিনেমা হলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এসময় ১১৭ পিচ ইয়াবা, ইয়াবা সেবনের নানা ধরণের সরঞ্জামাদি, একটি মটরসাইকেলও জব্দ করা হয়। মমিন ও তার পরিবারের লোকজন রংপুর ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ছাড়াও জামালপুর, সিরাজগঞ্জ, ময়মনসিংহ জেলায় ডিলার হিসেবে ইয়াবা বিক্রি করতো।
এদিকে এস. আই নিহার রঞ্জন ও জাকির হোসেন সাঘাটা উপজেলার গাঁজা ব্যবসায়ী উল্যাভরতখালীর মান্দুরা গ্রাম থেকে আলম মিয়াকে আটক করে। সে মৃত ছাদেক আলীর পুত্র। আলম মিয়াও এলাকায় নানা কায়দায় পাইকারীভাবে গাঁজা ব্যবসা করে আসছে।
রুবেল/এমএনজে





