কুমিল্লার চান্দিনা উপজেলায় এক বাক ও শারীরিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহত প্রতিবন্ধী তরুণীর নাম গুলশান আরা (২০) বলে জানা যায়।

বুধবার দুপুরে উপজেলার নয়কান্দি গ্রামের নিজ বাড়ির পাশের একটি ক্ষেত থেকে গলায় ওড়না পেঁচানো ও হাত-মুখ বাঁধা অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

এরআগে মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির বাইরে গিয়ে নিখোঁজ হয় শুলশান আরা। তিনি ওই গ্রামের শরীফুল ইসলামের মেয়ে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী জানান, এ বিষয়ে প্রাথমিক তদন্ত চলছে।

এসএইচ